Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয়াবহ দুর্ঘটনায় বাবার মৃত্যু, গুরুতর জখম জনপ্রিয় অভিনেতা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১৩:০০

অভিনেতা শাইন টম চাকো

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শাইন টম চাকো। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় তামিলনাড়ুর ধর্মপুরী জেলার পালাকোডের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এই অভিনেতার গাড়ির। সেটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেতার বাবার। গুরুতর জখম অভিনেতাও।

একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এই অভিনেতার গাড়ির

একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এই অভিনেতার গাড়ির

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন অভিনেতা শাইন টম চাকো। অভিনেতা ছাড়াও তার ভাই জো জন চাকো এবং অভিনেতার ম্যানেজার আনিসও আহত হয়েছেন বলে খবর।

বিজ্ঞাপন
অভিনেতার পরিবার

অভিনেতার পরিবার

জানা যাচ্ছে, অভিনেতা তার বাবার মেডিকেল চেকআপের জন্য কেরালার ত্রিশুরে তাদের বাড়ি থেকে বেঙ্গালুরু যাচ্ছিলেন। শুক্রবার সকাল ৭টার দিকে যখন তারা পালাকোডের পারাইয়ুরের কাছে পৌঁছান তখন দুর্ঘটনাটি ঘটে।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

‘আমার কোনো পাতিনেতা থাকবে না’
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২

আরো