Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ০৯:০৭ | আপডেট: ২২ আগস্ট ২০২৫ ১২:০৫

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেইসঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করেন।

তাতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময়ে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর